বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গজারিয়ায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও কম্বল বিতরণ

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ঢাকার বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনামূল্যে চক্ষু চিকিৎসা, প্রয়োজনে অপারেশন, শিশুরোগ বিশেষজ্ঞ, সাধারণ চিকিৎসা সেবা ও বিনামূল্যে কম্বল বিতরণ অনুষ্ঠান সূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় গজারিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দুই দিনব্যাপী বিনামূল্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধনসহ কম্বল বিতরণ অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হয়। যমুনা ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক – মির্জা ইলিয়াস উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা আলহাজ্ব নূর মোহাম্মদ সাবেক এমপি, বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক পরিচালক, মোঃ সিরাজুল ইসলাম ভরসা, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম গজারিয়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি মহাসিন চৌধুরী, গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, প্রমূখ। প্রধান অতিথি বক্তব্যে জানান, গজারিয়া উপজেলাধীন ২২টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১৫০০০, মাক্স বিতরণ, বিনামূল্যে মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, উপজেলাধীন বিভিন্ন মসজিদে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে কোরআন শিক্ষা কোর্স এবং যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু করার ঘোষণা সহ ২ হাজার শীতার্থ পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com