শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে বিশিষ্ট সাংবাদিক আমানুল্লাহ কবীরের স্মরণ সভা

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক আমানুল্লাহ কবীরের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে শনিবার রাতে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাহিদ হোসেন রবি। এছাড়া স্মরণসভায় প্রয়াত আমানুল্লাহ কবীরের ছেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক শাতীল কবীর, সাংবাদিক সাযযাদ আনসারী, মুখলেছর রহমান লিখন, জুলফিকার মো. জাহিদ হাবিব, মোস্তফা মনজু, বজলুর রহমান, মনজুরুল হক ও আয়নাল হক কালাচাঁন বক্তব্য রাখেন। বক্তারা-প্রয়াত সাংবাদিক আমানুল্লাহ কবীরের কর্মময় জীবনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। উল্লেখ্য, জামালপুরের কৃতিসন্তান বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট প্রয়াত আমানুল্লাহ কবীর ১৬ জানুয়ারি ২০১৯ সালে ঢাকাস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিংসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com