শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শরণখোলায় কথিত ৭০ বাঘ হত্যাকারী হাবিব জামিনে মুক্ত, বনবিভাগের নজরদারী

শেখ মোহাম্মদ আলী শরণখোলা (বাগেরহাট) :
  • আপডেট সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২

শরণখোলায় কথিত ৭০ বাঘ হত্যাকারী হাবিব জেল হাজতে থেকে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। হাবিব মুক্তি পাওয়ায় শংকিত রয়েছেন স্থানীয় পরিবেশবাদী ও সুন্দরবন সুরক্ষা কমিটির সদস্যরা। শরণখোলা সুন্দরবন সুরক্ষা বিষয়ক সিপিজি সদস্য খলিলুর রহমান জানান, শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের কদম আলী তালুকদারের পুত্র হাবিব এলাকায় বাঘ হাবিব হিসেবে পরিচিত। গত বছরের ২৮ মে শরণখোলা থানা পুলিশ হাবিবকে গ্রেফতার করে বাগেরহাট জেল হাজতে পাঠায়। গত ২৩ নভেম্বর,২১ বাঘ হাবিব জেল হাজত থেকে জামিন বের হয়ে আসে। সে আবার সুন্দরবনে বাঘ শিকারে যেতে পারে বলে তারা আশংকা করছেন বলে সিপিজি সদস্য খলিল জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীরা জানান, ছোটবেলা থেকে সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহকারী হাবিব তালুকদার এক সময় হরিণসহ বণ্যপ্রাণী হত্যায় জড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে এলাকার মানুষ তাকে বাঘ হাবিব বলে ডাকতে থাকে। কথিত বাঘ হত্যাকারী হাবিব জানান, তার বিরুদ্ধে ৭০টি বাঘ হত্যার কাহিনী ষড়যন্ত্রমূলক। সুন্দরবনে বাঘের সংখ্যা কত প্রশ্ন করে একটা মানুষ সত্তরটি বাঘ মারতে পারে কিনা সে বিষয়টি বিবেচনা করার জন্য সাংবাদিকদের কাছে হাবিব দাবী জানান। বর্তমানে তার বিরুদ্ধে ৮টি বিচারাধীন মামলায় মসে ৮/১০ দিন আদালতে হাজিরা দিতে যেতে হয় জানিয়ে সে স্বাভাবিক জীবনে ফিরতে চায় বলে হাবিব সাংবাদিকদের জানান। পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ষ্টেশন কর্মকর্তা আঃ মান্নান ইত্তেফাককে জানান, বাঘ হাবিব জামিনে বেরিয়ে আসার পরে তার গতিবিধির প্রতি বন বিভাগের নজরদারী রয়েছে। বাঘ হাবিবের বিরুদ্ধে বর্তমানে বনবিভাগে ৬টি হরিণ ও ২টি বাঘ শিকারের মামলা রয়েছে বলে ঐ ষ্টেশন কর্মকর্তা জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com