শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কাউন্সিলর তরিকুল হত্যার দ্রুত বিচারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

আল আমিন হোসেন (চলনবিল) সিরাজগঞ্জ :
  • আপডেট সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

সিরাজগঞ্জ পৌরসভার নির্বাচনে চাঞ্চল্যকর ৬নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর তরিকুল ইসলাম খান এর প্রথম শাহাদৎ বার্ষিকীতে খুনিদের দ্রুত আইনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। রবিবার সকালে শহরের নতুন ভাঙ্গাবাড়ি নিজ বাস ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত কাউন্সিলর তরিকুল ইসলামের স্ত্রী বর্তমান পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর হাছিনা খাতুন হাসি। সংবাদ সম্মেলনে নিহত তরিকুল ইসলাম এর স্ত্রী হাছিনা খাতুন জানান, গত বছরের ১৬ জানুয়ারি সিরাজগঞ্জ পৌরসভার নির্বাচনে আমার স্বামী ৬নং ওয়ার্ড থেকে প্রার্থি হন এবং বিপুল ভোটে বিজয়ী হয়ে কাউন্সিলর নির্বাচিত হলে প্রতিদ্বন্দী প্রার্থী শাহাদৎ হোসেন বুদ্দিন ও তার সন্ত্রাসী দল নিয়ে ভোট কেন্দ্রেই ছুরিকাঘাত করে হত্যা করে। পরবর্তিতে আমরা ৩২ জনের নামসহ প্রায় ৪০-৪৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করি। কিন্তু মামলার দীর্ঘ প্রায় ৬মাস পর ৩০জনের বিরুদ্ধে চার্জশীট দাখিল হয়। সম্প্রতি মামলার প্রধান আসামী শাহাদৎ হোসেন বুদ্দিনসহ ৪জন আদালতে আতœসমর্পন করলে বিচারক তাদের কারাগারে পাঠায়। তিনি আরোও অভিযোগ করে বলেন, মামলার অনেকেই মামলার চাজর্শীট আগে এবং পরে আসামিদের অনেকেই বাহিরে থেকে পরিবেশ নষ্ট করছে। শুধু তাইনা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আসামীরা নানা প্রকার উস্কানী মুলক পোষ্ট দিয়ে এমন হত্যাকান্ডকে রাজনৈতিক হত্যাকান্ডের রুপদানের চেষ্টায় লিপ্ত আছে। তাই প্রধানমন্ত্রীর নিকট দাবি দ্রুত আইনে তরিকুল হত্যার বিচার নিশ্চিত করতে এবং দোষিদের শাস্তি প্রদানে জোর দাবি জানান। সংবাদ সম্মেলনে নিহত তরিকুল ইসলাম এর চাচা আব্দুল লতিফ, ভাই আব্দুল মতিন খান, বোন শাহনাজ পারভীন কন্যা, তাওহীদা জাহান খান, ছেলে ইকরামুল হাসান খান, সাবেক কাউন্সিলর রাশিদুল ইসলাম ফসি, শাহাদত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com