শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কমলগঞ্জে উদ্বোধনের আড়াই মাসেও শুরু হয়নি ৩ কি.মি. আরসিসি ঢালাই কাজ

আব্দুল বাছিত খান কমলগঞ্জ :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে গত বছরের পহেলা নভেম্বর শ্রীমঙ্গল-শমশেরনগর-কুলাউড়া (জেড-২০০৩) সড়কে ৩ কি.মি. আরসিসি ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনের আড়াই মাস সময় অতিবাহিত হলেও এখনও পর্যন্ত সড়কে ঢালাই কাজ শুরু হয়নি। এতে ইটসলিং ভেঙ্গে ও রাস্তায় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। জানা যায়, জেলা সড়ক উন্নয়ন প্রকল্প (সিলেট জুন) এর আওতায় সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজার এর বাস্তবায়নে গত বছরের পহেলা নভেম্বর বিকাল ৪টায় শমশেরনগরে শ্রীমঙ্গল-শমশেরনগর-কুলাউড়া (জেড-২০০৩) সড়কে ৩ কি.মি. আরসিসি ঢালাই, ১টি পিসি গার্ডার সেতু ও ১৩টি কালভার্ট নির্মাণ কাজের জন্য শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এসময়ে সড়ক জোন সিলেট ও সওজ মৌলভীবাজার এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাজ উদ্বোধনের আড়াই মাস সময় অতিবাহিত হলেও হাটবাজার সমুহে ইটসলিংকৃত এসব স্থানে এখনও কাজ শুরু হতে দেখা যায়নি। ফলে সড়কে ইটসলিংকৃত বিভিন্ন স্থানে গর্ত ও ভেঙ্গে যাওয়ায় যান চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। নানা সময়ে যানবাহন সমুহের যন্ত্রাংশে ত্রুটি দেখা দেয়ারও অভিযোগ উঠেছে। মোটরসাইকেল আরোহী মোজাহিদ মিয়া, সিএনজি-অটো চালক সুলতান মিয়া বলেন, ইটসলিংকৃত স্থানে গাড়ি নিয়ে আসার পর জ্যাকিং হয়। এতে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয় ও যাত্রী সাধারণের ব্যাপক ভোগান্তি পোহাতে হয়। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ, মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দীন বলেন, বর্তমানে সড়কের শ্রীমঙ্গল স্থান থেকে কাজ শুরু হয়েছে। আরসিসি ঢালাই কাজের জন্য মালামাল প্রস্তুত করতে বেশ ঝামেলা পোহাতে হয়। তাই মালামাল যন্ত্রপাতি এসব প্রস্তুত করে অচিরেই ঢালাই কাজ ও ১৩টি কালভার্ট নির্মাণের কাজ শুরু হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com