রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুর্গাপুরে সরকারি রাস্তায় গাছ ফেলে স’ মিল ব্যবসা জমজমাট

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

নেত্রকোনার দুর্গাপুর পৌরশহরের বিভিন্ন সড়ক বন্ধ করে জমজমাট ভাবে স’ মিল ব্যবসা পরিচালনার অভিযোগ পাওয়া গেছে। রোববার পৌরশহরের বিভিন্ন এলাকা ?ঘুরে এমনটাই দেখা গেছে। স্থানীয় ভূক্তভোগীরা জানান, উপজেলা রোডে ২টি, শশ্মানখলা এলাকায় ১টি, বিরিশিরি বদ্ধভুমি এলাকা ১টি, শিবগঞ্জ ঘাট এলাকায় ১টি সহ পৌর শহরের বিভিন্ন এলাকায় স‘মিলে চিরাই করতে আনা বিভিন্ন প্রজাতির গাছ সরকারি রাস্তার উপর রেখে জনভোগান্তী সৃষ্টি করে দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। স’মিলের মালিকগন প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে গাছ এনে রাস্তার দু’পাশে ফেলে জমাট (স্তুপ) করে রাখে। তাছাড়া ট্রাক ও ট্রলি স’মিলের সামনে ঘন্টার পর ঘন্টা থামিয়ে গাছ উঠা নামা করায় রাস্তার দু’পাশে যানবাহন আটকে চরম ভোগান্তির সৃষ্টি হয়। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী সহ সাধারণ পথচারীদের পোহাতে হয় ভোগান্তি। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.আরিফুল ইসলাম বলেন, সরকারি জায়গায় উপর গাছ রেখে জনভোগান্তি সৃষ্টি করে ব্যবসা পরিচালনা করার কোন সুযোগ নাই। প্রাথমিক ভাবে তাদের সতর্কতা করা হবে, পরবর্তিতে মোবাইল কোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com