শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিয়েতে ডেকে তিন বোনকে পিটিয়ে জখম

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

মেয়ের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিয়ে তিন বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে তাদের আপন ভাই মো. ইউসুফের বিরুদ্ধে। আহতরা লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুরে সদরের দক্ষিণ হামছাদি ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- হোসনে আরা বেগম (৫০), সাহেলা বেগম (৪৫) ও মাহিনুর বেগম (৩০)। এ সময় হামলা ঠেকাতে গিয়ে আরো আহত হন হোসনে আরার ছেলে সোহেল ও মাহিনুরের স্বামী বাচ্চু। আহতরা জানান, ইউসুফের বড় মেয়ে তানিয়া আক্তারের বিয়ের অনুষ্ঠানে ইউসুফ তার ৩ বোনকে দাওয়াত দেয়। পরে বৌ-ভাত অনুষ্ঠানে মানসম্মত খাবার না পাওয়ার অভিযোগ তোলেন বোনেরা। তাই তারা বিষয়টি ইউসুফকে রাতে জানান। এতে ইউসুফ ক্ষিপ্ত হয়ে বোনদের মারধর করেন।
অভিযুক্ত ইউসুফ বলেন, বোনদের সামাজিক নিয়মে দাওয়াত দিলাম। তারা সঠিক সময় খাওয়া-দাওয়া করেছে। সন্ধ্যার দিকে তারা মিথ্যা রটালো তারা না কি খাবার পায়নি। এ নিয়ে তাদের সাথে আমার কথা কাটাকাটি হয়েছে। কোনো মারামারি হয়নি। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com