শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পলাশবাড়ীতে গৃহবধূকে নির্যাতন হাসপাতালে ভর্তি

নুরুল ইসলাম পলাশবাড়ী (গাইবান্ধা) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে গৃহবধূকে অমানুষিক নির্যাতনের অভিযোগ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার দুপুরে উপজেলার বরিশাল ইউপির সাবদিন ভগবতীপুর গ্রামে প্রত্যক্ষদর্শী গ্রামবাসী হাসপাতালে সূত্রে জানা গেছে, পলাশবাড়ী পৌর এলাকার উদয়সাগর গ্রামের শামসুজ্জামান সরকারের মেয়ে রুজি(৪০) বেগমকে প্রায় ২১ বছর পূর্বে সাবদিন ভগবতীপুর আজল হক সরকারের ছেলে শহিদুল ইসলামের সাথে বিয়ে হয়। বিবাহিত জীবনের শহিদুলের ঔরষে ও রোজীর গর্ভে দুটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এমত অবস্থায় তাদের সংসার চলাকালে আজ হতে প্রায় ২ বছর পূর্বে নারীলোভী শহিদুল তার আপন খালাতো ভাবি ৩ সন্তানের জননীর সাথে পরকীয়া সম্পর্ক করে তাকে দ্বিতীয় বিবাহ করে। এই দ্বিতীয় বিবাহ পর হতে প্রথম স্ত্রী রুজির ওপর শুরু হয় কারণে অকারণে শারীরিক ও মানসিক নির্যাতন দিনদিন নির্যাতন সহ্য করে রোজী ঘর সংসার করা কালীন গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে স্বামী সতিন মিলে রোজীকে বেদম প্রহার করে তার শরীর ক্ষত বিক্ষত করে তাদের মারপিটের ফলে রোজী সংজ্ঞা হারিয়ে ফেললে স্থায়ীরা রোজীর পিতার বাড়ীতে খবর দেয় পরে পিতার বাড়ীর লোকজন নিয়ে গিয়ে মুমূর্ষ অবস্থায় গৃহবধূ রোজিকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। বর্তমান রোজী পলাশবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোজীর অমানুষিক নির্যাতনের খবর পেয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে গুরুতর আহত গৃহবধূ রোজীর চিকিৎসার খোঁজখবর নিয়েছে। এই ব্যাপারে পলাশবাড়ী থানায় মামলার প্রস্তুতি চলছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com