শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উল্লাপাড়ায় নানা আয়োজনে স্কাউটসের জনক লর্ড ব্যাডেন পাওয়েল এর ১৬৫তম জন্মদিন পালিত

সঞ্জীব সরকার উল্লাপাড়া (সিরাজগঞ্জ) :
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা আয়োজনে স্কাউটসের জনক লর্ড ব্যাডেন পাওয়েল এর ১৬৫তম জম্মদিন পালিত হয়েছে। উপজেলা স্কাউটস দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য কেক কর্তন, বর্ণাঢ্য শোভাযাত্রা, কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ করেন। সকাল ১১ টায় পৌর শহরে কয়েক শতাধিক স্কাউট সদস্যদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলা স্কাউটস। এ সময় কোভিড-১৯ প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে জনগণের মধ্যে মাস্ক বিতরণ করেন স্কাউট সদস্যরা। পরে এইচটি ইমাম স্কুল এন্ড কলেজ চত্বরে ১৬৫তম জম্মদিন উপলক্ষে কেক কর্তন করা হয়। আয়োজিত সকল অনুষ্ঠানের নেতৃত্ব দেন উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা স্কাউটসের কমিশনার অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, সোনাতলা তফসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর কুমার ঘোষ, ঝিকিড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টি এম আব্দুর রাজ্জাক প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com