সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পূর্বধলায় ছাগলে পাটক্ষেত খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ২৭ মে, ২০২০

নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বালুচড়া (মধিপুর) গ্রামে সোমবার (২৫ মে) ঈদের দিন বিকাল ৪ ঘটিকায় ছাগলের পাটক্ষেত খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কিতাব আলী পুত্র রেজাউল করিম(৬২) রেজাউল করিম এর পুত্র আমিনুল (৩৪) ও রাসেল (১৫) এবং বাবুল মিয়ার পুত্র সুমন মিয়া (১২) আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, সোমবার (২৫ মে) ঈদের দিন বিকালে জলিল শেখের গৃহপালিত একটি ছাগল প্রতিবেশী আমিনুলের পাট ক্ষেতে গিয়ে কিছু পাট খেয়ে ফেলে। এ নিয়ে আমিনুলের সাথে জলিলের কথা কাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে জলিল শেখ কুড়াল দিয়ে আমিনুলের মাথায় এবং জলিল শেখের পুত্র মিজান শেখের দা এর কুপে গুরুতর আহত হয় রেজাউল করিম। আহতদের পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু সেখানে আমিনুল ও রাসেলের অবস্থার অবনতি হলে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিশকাকুনী, ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনার বিষয়ে জেনেছি, এমন মহামারীর সময় তুচ্ছ বিষয়ে এমন ঘটনা খুবই লজ্জার।

এসএম/প্রিন্স/এমআর




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com