শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দিনাজপুরে গণতান্ত্রিক বাজেট আন্দোলনের দিনব্যাপী ফলোআপ ওয়ার্কসপ

মাহফিজুল ইসলাম রিপন দিনাজপুর :
  • আপডেট সময় শনিবার, ৫ মার্চ, ২০২২

৫ মার্চ শনিবার সুইহারী মির্জাপুর বাসটার্মিনাল রোডস্থ এনজিও ফোরাম ফর পাবলিক হ্যালথ্ এর প্রশিক্ষন কেন্দ্রে গণতান্ত্রিক বাজেট আন্দোলন-দিনাজপুর জেলা শাখার আয়োজনে সেফটি এন্ড রাইটস ও দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বাজেট জনঅংশগ্রহণ ও স্থানীয় চাহিদা নিরুপনের লক্ষ্যে ফলোআপ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক বাজেট আন্দোলন দিনাজপুর জেলা শাখার আহবায়ক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সুচনা বক্তব্য রাখেন বাজেট আন্দোলন দিনাজপুর জেলা শাখার নির্বাহী সদস্য সহিদুল ইসলাম শহিদুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী। জাতীয় বাজেট প্রণোয়ন প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারের বাজেট এবং পরিকল্পনা প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সংস্থা ও নেটওয়ার্ক এবং নাগরিক সমাজের উদ্যোগকে শক্তিশালী করাকে সামনে রেখে বক্তব্য রাখেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন ঢাকা হতে আগত মোঃ শহিদুল্লাহ। আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ শফিকুল ইসলাম, সাবেক রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আহাদ আলী, বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন আখতার, রবিউল আউয়াল খোকা, মোঃ মোজাফ্ফর হোসেন, মোস্তফা কামাল, আজাহারুল ইসলাম জুয়েল, একেএম মেহেরুল্লাহ বাদল, কাশী কুমার দাস, অদিতি রায়, অমৃত রায়, সুবর্ণা, আব্দুল্লাহ আবু সায়েদ ও ফয়সাল হাবিব সুমন। বুটক্যাম্পে অংশগ্রহণকারী সদস্য হিসেবে তার অভিজ্ঞতা ব্যক্ত করে বক্তব্য রাখেন হারুন-উর-রশিদ হিমেল। ওয়ার্কসপে দিনব্যাপী জাতীয় পরিকল্পনা ও বাজেটের পরিচালিত প্রক্রিয়া, আইনী কাঠামো ও দূর্বলতা, উন্নয়ন ও অর্থনীতির বর্তমান ধারা ও কোভিড পরবর্তী জাতীয় অগ্রাধিকার, স্থানীয় উন্নয়ন ও অর্থনীতির বর্তমান হাল ও নাগরিকদের অগ্রাধিকার ও জেলা ভিত্তিক-ইস্যুভিত্তিক কর্মপরিকল্পনা তৈরী করা হয়। বক্তারা বলেন, বাজেট হবে গণতান্ত্রিক ও গণমুখী। যা তৃণমূল পর্যায়ে সরাসরি জনগণের মতামত নিয়ে জাতীয় বাজেট তৈরী করার কথা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তা হয় না। সাধারন মানুষের করের টাকা নিয়ে পক্ষপাতিত্বমূলক বাজেট হয়ে আসছে। আমরা চাই জনগণের মতামতের ভিত্তিতে এবং জেলায় জেলায় চাহিদা নিরুপনের লক্ষ্যে বাজেট তৈরী হউক এবং তা বাস্তবায়ন করতে হলে যুগ যুগ ধরে হয়ে আসা সনাতনী বাজেট প্রক্রিয়া পদ্ধতি বদলাতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com