শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মালয়েশীয় পাম অয়েলের দাম বেড়েছে ৫ শতাংশ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৯ মার্চ, ২০২২

মালয়েশিয়ান পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য বেড়েছে ৫ শতাংশ। মে মাসে সরবরাহের জন্য বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জ অনুসারে পাম অয়েলের বাজার আদর্শ ৫ দশমিক ১৯ শতাংশ বেড়ে দাঁড়ায় প্রতি টন ৬ হাজার ৬০২ রিঙ্গিত (১ হাজার ৫৮১ ডলার ৩২ সেন্ট)। খবর বিজনেস রেকর্ডার।
চলতি বছর শীর্ষ পাম অয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পাম অয়েল উৎপাদনের হার বেড়েছে ৩ শতাংশ। তবে বৈশ্বিক চাহিদা মেটানোর জন্য এটি যথেষ্ট নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।
মুম্বাইভিত্তিক ভোজ্যতেলের ব্যবসায়িক প্রতিষ্ঠান সানবিন গ্রুপের রিসার্চ হেড অনিলকুমার বাগানি বলেন, দক্ষিণ আমেরিকা ও কানাডায় সয়াবিন এবং র্যাপসিডের উৎপাদন কমায় অয়েলসিডের বাজার বেশ প্রতিকূল পরিস্থিতি অতিবাহিত করছে। এ সময় ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ফলে সূর্যমুখী তেলের রফতানি অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে। এ সময়ে ইউরোপীয় ইউনিয়নে সূর্যমুখী তেলের সরবরাহ প্রায় দুই লাখ টন কমেছে। ফলে অঞ্চলটি ভোজ্যতেলের সংকটে ভুগছে। এদিকে ফেব্রুয়ারির শেষ নাগাদ মালয়েশিয়ায় পাম অয়েল মজুদের পরিমাণ জানুয়ারির তুলনায় কমেছে ১১ দশমিক ৪ শতাংশ। এ মাসে দেশটিতে পাম অয়েল মজুদের পরিমাণ দাঁড়ায় ১৩ লাখ ৮০ হাজার টন, যা ১০ মাসের মধ্যে সর্বনি¤œ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com