বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

ঠাকুরগাঁওয়ে কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দিল জাতীয়তাবাদী কৃষকদল

মনসুর আহাম্মেদ, ঠাকুরগাঁও :
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মে, ২০২০

করোনা মোকাবেলায় সদর উপজেলার রহিমানপুর দাসপাড়ায় ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে চাষীদের ধান কেটে দেওয়া হয়েছে। শুক্রবার সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান।

ওই এলাকার কৃষক ভবেশ চন্দ্র রায়ের জমির পাকা ধান কাটায় অংশগ্রহন করেন জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নর্ম চৌধুরী, আনোয়ার হোসেন লাল, আলম, জেলা মহিলা দলের সভানেত্রী ফুরাতুন নাহার প্যারিস, ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুল হান্নান হান্নু, জেলা কৃষকদলের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক খুরশিদ আলম উজ্জল, সাংগঠনিক সম্পাদক নাসির, সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সদর উপজেলা কৃষকদলের সভাপতি জয়নাল আবেদীন, রেজওয়ানুল হক রিজু, রুহিয়া থানা কৃষকদলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, রায়পুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক তোজাম্মেল হকসহ জেলা বিএনপি, জেলা-সদর উপজেলা কৃষকদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় দরি দিয়ে লাইন টেনে ৪/৫ ফিট দূরত্ব বজায় রেখে ওই কৃষকের প্রায় ৪০ শতক জমির ক্ষেতের পাকা ধান কেটে বাড়িতে পৌছে দেওয়া হয়।

এমএস/প্রিন্স/এমএফ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com