শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নরসিংদীতে পেঁপে চাষে কৃষকের ভাগ্য বদল

এম.এ. আউয়াল নরসিংদী :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

চলতি মৌসুমে নরসিংদী জেলার সর্বত্র পেঁপে চাষের ব্যাপক সফলতা লাভ করেছে। পেঁপে চাষ করে অনেক কৃষকের ভাগ্য বদলে গেছে। বেলাব উপজেলার চরউজিলাব ইউনিয়নের দেওয়ানের চর গ্রামের আব্দুর রহমান একজন সফল পেঁপে চাষি। তিনি পৈতৃক এক বিঘা জমিতে কয়েক বছর ধরে পেঁপে চাষ করে আসছেন। আব্দুর রহমান জানান, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে ঋণের টাকায় পেঁপে চাষের পাশাপাশি বাড়িতে গাভী পালন করছেন। একই গ্রামের পেঁপে চাষি বজলুর রহমান এবার পেঁপে চাষ করছেন ৪০ শতাংশ জমিতে। মাত্র ৮-৯ হাজার টাকা ব্যয় করেই এক বছরেই তিনি লাভ করছেন লাখ টাকা। শুধু পেঁপে চাষ করে সে আয়েই স্বাচ্ছন্দ্যে চালিয়ে যাচ্ছেন সংসার। রায়পুার উপজেলার চরসুবুদ্ধি গ্রামের আলতাফ হোসেন গ্রামে পেঁপে চাষি হিসেবে পরিচিত। ৮ বছর আগে সামান্য ১০ শতাংশ জমিতে শুরু করেন পেঁপের চাষ। এখন তিনি তিন বিঘা জমির মালিক হয়েছেন। বাগানে পেঁপের সারির ফাঁকে ফাঁকে চাষ করছেন হলুদ, আদা ও অন্যান্য সাথি ফসল। আমির হোসেন জানান, পেঁপে, আদা, হলুদ ও অন্যান্য সাথি ফসল থেকে বছরে আয় করছেন প্রায় ২ লাখ টাকা। আব্দুর রহমান, বজলুর রহমান এবং আলতাফ হোসেনের মতো নরসিংদী উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক কৃষক পেঁপে চাষ করে এখন ভাগ্য বদল করেছেন। নরসিংদী কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: সাইদুর রহমান জানান, পেঁপে চাষিদের কৃষি বিভাগ থেকে সব সময় পরামর্শ প্রদান করা হচ্ছে। কৃষি বিভাগ থেকে পেঁপে চাষের উদ্বুদ্ধ করা হচ্ছে। ফলে কৃষকদের আগ্রহ আরও বাড়ছে। এ বছর জেলার ৬টি উপজেলায় মোট ৩৫ হেক্টর জমিতে পেপে চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর ফলন খুব ভাল হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com