শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সেনবাগে গুলিভর্তি বিদেশী পিস্তল সহ দুই যুবক আটক.

মোঃ হারুন সেনবাগ :
  • আপডেট সময় বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

নোয়াখালীর সেনবাগ উপজেলারর ছমিরমুন্সী হাট এলাকা থেকে ১টি স্বয়ংক্রিয় বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন সহ দুই যুবককে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। এসময় আসামীদের ব্যাবহারিত নাম্বারবিহীন একটি মোটরসাইকেল জদ্ধ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার সময় সেনবাগ থানার চৌকস অফিসার এসআই বদিউল আলম, এসআই সবুজ ও এএসআই শ্রীবাস এর নেতৃত্বে তাদেরকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ইয়াকুব আলী সাগর(২০)। সে আজিজপুর খালেক মিয়ার নুতন বাড়ির বেলাল হোসেনের ছেলে।অপরজন হলো আজিজপুর পাঁচআনী বাড়ীর আবদুর রহিমের ছেলে মোশাররফ হোসেন(২৮)। এ ব্যাপারে সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী গণমাধ্যমকর্মীদের জানান- গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ছমিরমুন্সীহাটর উত্তর বাজার পোলের গোড়া থেকে তাদেরকে গুলিভর্তি স্বয়ংক্রিয় একটি বিদেশি পিস্তল সহ গ্রেফতার করা হয়। এসআই বদিউল আলম জানান, দুই যুবক একটি মোটরসাইকেল নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। এ সময় পুলিশ চ্যালেঞ্জ ছুড়ে তাদের শরীরে তল্লাশি চালিয়ে স্বয়ংক্রিয় বিদেশি পিস্তল, ছয় রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগজিন ও একটি মোটরসাইকেল জব্দ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com