শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টঙ্গীতে মহানগর স্বেচ্ছাসেবক লীগের ঈদ উপহার বিতরণ আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিল

বশির আলম টঙ্গী (গাজীপুর) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

মাহে রমজান মাস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল টঙ্গী বাজার বন্ধন কমিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত মল্লিক বাবুর সভাপতিত্বে মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোটারিয়ান বিল্লাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক লীগ কেন্দ্রী কমিটির সভাপতি বাবু র্নিমল রঞ্জন গুহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোবাশ্বের হোসেন চৌধুরী, ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম সফিক, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ মামুন, সহ-সভাপতি রোটারিয়ান মোয়াজ্জেম হোসেন, সাহজাহান মন্ডল, আব্দুর রশিদ ভূইয়া, জাহিদুল কবির আনোয়ার, এরশাদ হোসেন, এহশানুল হক ফরাজি, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কেএম নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক রুহুল আমিন মনির সরকার, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদ প্রার্থী মামুনুর রশিদ মামুন মোল্লা, জাহাঙ্গীর আলম ভেন্ডার, আজিজ রানা প্রমুখ। গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন এর উদ্যোগে শারীরিক প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের মাঠে অসহায় হতদরিদ্র প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। পরবর্তী সময় ইফতার পার্টিতে অতিথিবৃন্দ আলোচনা সভা ও দোয়া আয়োজন করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com