বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন

নোয়াখালীতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত ৯৬ জন, মৃত্যু ২

খবরপত্র নিউজ ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৩০ মে, ২০২০

নোয়াখালীতে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৬ জন আক্রান্ত হয়েছেন। একদিনে জেলায় এটি সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। ফলে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৭৫ জনে। একই সময় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন করোনা রোগী। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১২ জন।

শনিবার (৩০ মে) নোয়াখালীর সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মোমিনুর রহমান বলেন, ২৬, ২৭ ও ২৮ মে তাদের নমুনা সংগ্রহ করে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। গতকাল শুক্রবার (২৯ মে) রাতে ৯৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com