বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই আটটি গরু ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে হাইওয়ে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে বালুজুড়ি এলাকায় সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মোঃ শাহাব উদ্দিন। পুলিশ জানায়, সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা গ্রামের জনৈক মোঃ আবুল কাশেম সোমবার বিকেলে ফেনীর ছাগলনাইয়া চাদ বাজার থেকে ছোট-বড় আটটি গরু ক্রয় করেন। পরে গরুগুলো তাঁর নিজের মালিকানাধীন পিকআপ(ঢাকামেট্রো-ন-১৮-৩৭৫৪) বোঝাই করে বিক্রির উদ্দেশ্যে চৌয়ারা বাজারের উদ্দেশ্যে রওয়ানা করেন। পথিমধ্যে রাত পৌঁনে ২.৫০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌর এলাকার বালুজুড়ি ব্রিজের উত্তর পাশে পৌঁছলে পিকআপটি বিকল হয়ে যায়। কিছুক্ষণ পর নবগ্রামের ইলিয়াছ হোসেন, বালুজুড়ির এএসএম রিফাত ও নোয়াপাড়ার রায়হান হোসেনের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৩-৪ জন দেশীয় অস্ত্রসস্ত্র ও কাঠের রোল নিয়ে পিকআপ চালক ও হেলপার মোঃ আকাশকে মারধর করে পিকআপসহ গরু নিয়ে যাওয়ার চেষ্টা করে। এছাড়াও তারা একটি মোবাইল সেট ও নগদ বিশ হাজার টাকা নিয়ে যায়। তাৎক্ষনিক খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ইলিয়াছ হোসেন, এএসএম রিফাত ও রায়হান হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়। মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মোঃ শাহাব উদ্দিন মঙ্গলবার বলেন, ঈদ যাত্রা নির্বিঘœ করতে হাইওয়ে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। সোমবার গভীর রাতে গরুবোঝাই পিকআপ ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com