বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ সহজ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তাই রাজধানী ঢাকার সদরঘাটের লঞ্চ টার্মিনালের ওপর দীর্ঘদিনের চাপ ও যানজট কমাতে এবং যাত্রীদের বিকল্প নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে এ বিশেষ লঞ্চ সার্ভিস চালু করা হয়েছে। তাতে সদরঘাটমুখী সড়কগুলোতে যানজটও কমবে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৩শ’ ফুট সড়কের শীতলক্ষ্যা নদীর কাঞ্চন ব্রীজসংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট থেকে চাঁদপুরবরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিসের উদ্বোধন করেন নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান। এ সময় উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, সংস্থাটির পরিচালক এ কে এম আরিফ উদ্দিন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। সরেজমিন ঘুরে দেখা যায়, দেশের গুরুত্বপূর্ণ পূর্বাচল উপশহরের ৩শ’ ফুট সড়কের সঙ্গে সরাসরি সংযুক্ত শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট। ফলে এ ঘাট দিয়ে যাতায়াত ব্যবস্থা সহজ। তাই নারায়ণগঞ্জ, গাজীপুর, উত্তরা, নরসিংদীসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার যাত্রীরা এই ঘাট ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে জানান স্থানীয়রা। এ লঞ্চ সার্ভিসে প্রবীণ ও নারী যাত্রীদের মালামাল/ব্যাগ বহনের জন্য আজ ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১২ দিন টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি বা পোর্টার সেবা দেওয়া হবে। এছাড়া অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য হুইল চেয়ার সেবাও চালু করা হয়েছে। শিমুলিয়া থেকে সকাল ৯টায় চাঁদপুর রুটে এমভি সমতা সমৃদ্ধি-১ লঞ্চ ছেড়ে যাবে। শিমুলিয়া থেকে সকাল ৮টায় বরিশাল রুটে এমভি রাজারহাট-বি লঞ্চ ছেড়ে যাবে। স্থানীয়রা বলছেন, পূর্বাচলের শিমুলীয়া ঘাটে নতুন করে লঞ্চ সার্ভিস চালু করায় খুশি স্থানীয় সহ আশপাশের জেলার মানুষজন। লঞ্চ সার্ভিসটি যাত্রীদের সেবার মান নিশিত করতে পারলে সময়ের সাথে এর চাহিদা আরো বাড়বে। আর সড়ক পথের যাত্রীরা এ সার্ভিসের মাধ্যমে যানজটমুক্ত ও ভোগান্তি মুক্তভাবে ঈদে বাড়ি ফিরতে পারবেন। এ বিষয়ে নৌ পরিবন ও সেতু প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান বলেন, শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বরিশাল রুটে লঞ্চ চলাচল পরীক্ষামূলকভাবে শুরু করা হয়েছে। পরীক্ষামূলক এ সার্ভিস ঈদের আগ পর্যন্ত চালু থাকবে। ঘাটটির অবকাঠামো স্থায়ী ব্যবহারের উপযোগী করেই প্রস্তুত করা হয়েছে। ভবিষ্যতে এ সার্ভিস পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনা রয়েছে। দেশের গুরুত্বপূর্ণ পূর্বাচলের ৩শ’ ফুট সড়কের সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়ায় শিমুলিয়া ট্যুরিস্ট ঘাটে যাতায়াত ব্যবস্থা সহজ হবে। নারায়ণগঞ্জ, গাজীপুর, উত্তরা, নরসিংদীসহ আশপাশের বিস্তীর্ণ এলাকার যাত্রীরা এই ঘাট ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও ভোগান্তি কমাতে ঘাট এলাকায় সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া টিকিট ব্যবস্থাপনা ও যাত্রীসেবায় অনিয়ম রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com