জানা যায়, গোপালগঞ্জের সিনিয়র সাংবাদিক এম,টি রহমান মাহমুদ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি অজ্ঞাত ব্যক্তি তাকে মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছে। সর্বশেষ ১৭ মার্চ ২০২৬ তারিখ সকালে ০১৩০০৮৩০৯৬২ নম্বর থেকে তার ব্যক্তিগত নম্বর ০১৭৬৬৩৩৩৭৫৫-এ কল দিয়ে আবারও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে তিনি গোপালগঞ্জ সদর থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৮৯৩, তারিখ: ১৭/০৩/২০২৬) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, অজ্ঞাত ওই ব্যক্তি তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে, যা তার পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে এবং ব্যক্তিগত নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছে। এমটি রহমান মাহমুদ দেশবাসী ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, একজন পেশাদার সাংবাদিককে এভাবে হুমকি দেওয়া স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। তিনি দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং মোবাইল নম্বর ট্র্যাকিংসহ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করা হবে। স্থানীয় সচেতন মহলও ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।