বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনার ৮ দিন পর না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক শেখ আব্দুল আলীম প্রামানিক সভাপতি ও কমল কান্ত রায় সাধারণ সম্পাদক গঙ্গাচড়া উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন কয়রায় সৌদির রাজকীয় উপহার: ৬৪ এতিমখানায় পৌঁছালো বাদশাহর পাঠানো খেজুর সুনামগঞ্জে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির মোরেলগঞ্জে ব্র্যান্ড নকল করে নি¤œমানের সেমাইয়ে সয়লাব বাজার মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ

হান্নান শাকুর (নোয়াখালী) প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

নোয়াখালী চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রদল নেতা এবং ৬নং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ সাইফুল আলম শিমুলের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচগাঁও ইউনিয়নের সকল ওয়ার্ডের ৮ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক আমির হোসেন স্বপন, নুর নবী চৌধুরী সুমন, জসিম উদ্দিন, ফরিদ আহমেদ, ইমাম হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. নুর আলম, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন, যুবদল নেতা শাহজাহান মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিএনপি নেতা সৈয়দ সাইফুল আলম শিমুল বলেন, এই ইউনিয়নের সন্তান হয়েও দীর্ঘ ১৭ বছর মামলা হামলার কারণে ইউনিয়নবাসীর কাছে আসতে পারি নি। এখন সুযোগ এসেছে আপনাদের পাশে দাঁড়ানোর। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের পাশে থাকবো। তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী যেমনিভাবে প্ল্যান অনুযায়ী সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন, তেমনিভাবে এই ইউনিয়ন নিয়ে আমারও কিছু প্ল্যান রয়েছে। আপনারা সে সুযোগ দিলে সকলকে নিয়ে ইনশাআল্লাহ সেগুলো বাস্তবায়ন করবো। এজন্য আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com