শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

যমুনার পানি বাড়তে থাকায় শাহজাদপুরে ২৫ বাড়িঘর নদীরগর্বে

শাহজাদপুর প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মে, ২০২২

বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ও উজানের ঢলে যমুনা নদী তীরবর্তী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কয়েকটি গ্রামে ব্যাপক নদী ভাঙ্গণ শুরু হয়েছে। এ ৪ গ্রামে অন্তত ২৫টি বাড়িঘর যমুনা নদীগর্ভে বিলিন হয়ে গেছে। এতে এসব পরিবারে লোকজন সর্বস্ব হারিয়ে নিঃস্ব ও অসহায় হয়ে শিশু সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। এসব এলাকা ঘুরে দেখা যায় মানুষজন তাদের জিনিসপত্র সরিয়ে নিতে ব্যস্ত সময় পাড় করছে। অপদিকে এসব জিনিসপত্র খোলা আকাশের নিচে জড়ো করে তারা শিশু সন্তনদের নিয়ে খোলা স্থানে বসে আহাজারি করছে। ক্ষতিগ্রস্তরা জানান, যমুনা নদীতে পানি বাড়তে থাকায় প্রচন্ড ঢেউ এর পাশাপাশি স্রোতের সৃষ্টি হয়েছে। এতে মুহুর্তে যমুনা পাড়ের ২৫টি বাড়িঘর রাতের অন্ধকারে নদীগর্ভে বিলিন হয়ে যায়। জীবন নিয়ে সবাই বাড়িঘর থেকে বের হতে পাড়লেও জিনিসপত্র রক্ষা করতে পারেনি। চোখের সামনে যমুনা নদীতে তলিয়ে গেছে। ফলে তারা খোলা আকাশের নিচে বাস করছে। এ বিষয়ে শাহজাদপুরের বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো: শামসুজ্জোহা বলেন, ভাঙ্গণরোধে ব্যবস্থা নিতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের দ্রুত সরিয়ে নিতে স্থানীয় চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া সরকারের ত্রাণ তহবিল থেকে এদের সাহায্য সহযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া পরে এদের নিরাপদ স্থানে পূর্ণবাসন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com