শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাধনা মাহাতোর ভাগ্যের চাকা ঘুরলো এমপি তানভীর ইমামের সহায়তায়

বদরুল আলম দুলাল সিরাজগঞ্জ :
  • আপডেট সময় রবিবার, ২৯ মে, ২০২২

ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর মেয়ে সাধনা মহাতোর ভাগ্যের চাঁকা ঘুরলো সিরাজগঞ্জের উল্লাপাড়ার এমপি তানভীর ইমামের সহায়তায়। ইটভাটার শ্রমিক সুধির চন্দ্র মাহাতোর ২ ছেলে ও ২ মেয়ের মধ্যে সবার ছোট সাধনা মাহাতো।টাকার অভাবে এসএসসি ও এইচ এসসিতে ভাল রেজাল্ট করেও টাকার অভাবে পড়ালেখা চালাতে ভর্তি হতে পারছিলনা কোথাও। এ খবর শুনতে পেয়ে তানভীর ইমাম তার ব্যাক্তিগত তহবিল থেকে ১ লক্ষ টাকা দেয় সাধনা মাহাতোকে। সেই টাকা নিয়ে সাধনা ভর্তি হয় টাইঙ্গালে শেখ হাসিনা মেডিকেল কলেজে। প্রয়োজনে আরো সহায়তার আস্বাস ও দেয়া হয় তাকে। তানভীর ইমাম জানান, সমাজের অবহেলিত ক্ষুদ্র নৃ গোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে আনার লক্ষেই এই সহায়তা প্রদান, এছাড়া সাধনা উল্লাপাড়া সংসদীয় আসনে নয় সে রায়গঞ্জÑতাড়াশ সংসদীয় আসনের রায়গঞ্জ উপজেলার ধলজান গ্রামের মেয়ে। তারপর ও আমি তাকে সহায়তা দিয়েছি।প্রয়োজনে আরো সহযোগিতা করবো। এটা আমি করছি মানবিক মূল্যবোধ থেকে। এছাড়া বর্তমান সরকারের সময় সারাদেশের ন্যায় সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। উল্লাপাড়ায় লেগেছে শহরের ছোয়া। গ্রামের প্রত্যান্ত অঞ্চলে পাকা সড়ক ব্রিজ-কালভাট শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সহ গড়ে উঠেছে নানা অবকাঠামো। বিদ্যুতে আলোকিত প্রত্যান্ত গ্রাম অঞ্চল, কয়েক বছরে পাল্টেছে উপজেলার আর্ত সামাজিক অবস্থা। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরলস ভাবে কাজ করে চলেছেন স্থানীয় সাংসদ তানভীর ইমাম। ১৪ টি ইউনিয়ন নিয়ে চলনবিল অধুমিত উল্লাপাড়া উপজেলা। প্রধান মন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের সার্বিক সহযোগিতায় শুরু হয় উল্লাপাড়ার উন্নয়ন কর্মকা-। বাবার দেখানো সেই পথে অক্লান্ত পরিশ্রমে এলাকার দৃশ্যপট বদলে দিয়েছেন বর্তমান সাংসদ তানভীর ইমাম। চলমান রয়েছে বেশকিছু রাস্তা ঘাট, ব্রীজ কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ। যার ফলে বদলে গেছে স্থানীয়দের জীবন যাত্রা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি প্রকল্প তদারকি করেন এমপি তানভীর ইমাম। অবহেলিত জনগোষ্ঠীকে এগিয়ে নিতে আওয়ামী সরকারের এই পথচলা আরো বেগবান করতে সবাইকে ঔক্যবদ্ব থাকার আহব্বান সংসদ তানভীর ইমামের।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com