রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মানব সৃষ্টির উদ্দেশ্য

আহমাদ রাইদ:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মে, ২০২২

আল্লাহ বলেন, ‘আর আমি জিন ও মানুষকে শুধু এ জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে।’ [ সুরা : জারিয়াত, আয়াত : ৫৬ ]
মহান আল্লাহ মানবজাতিকে সৃষ্টি করেছেন শুধু তাঁর ইবাদত করার জন্য। তবে তিনি ইচ্ছা-অনিচ্ছার ক্ষমতাও মানুষকে দিয়েছেন। তাই কেউ আল্লাহপ্রদত্ত ক্ষমতা যথার্থ ব্যয় করে ইবাদতে আত্মনিয়োগ করেছে এবং কেউ এই ক্ষমতার অপব্যবহার করে ইবাদত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ বলেন, ‘আর আমি জিন ও মানুষকে শুধু এ জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে। ’ (সুরা : জারিয়াত, আয়াত : ৫৬)। অন্য আয়াতে এসেছে, ‘অথচ তাদের এ ছাড়া কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা বিশুদ্ধ অন্তরে একনিষ্ঠভাবে শুধু আল্লাহর ইবাদত করবে এবং সালাত কায়েম করবে ও জাকাত আদায় করবে। আর এটাই হলো সরল-সঠিক দ্বিন। ’ (সুরা : বাইয়িনাহ, আয়াত : ৫)
হাদিস শরিফে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, আল্লাহ তোমাদের তিনটি বিষয় পছন্দ করেন এবং তিনটি বিষয় অপছন্দ করেন। পছন্দনীয় বিষয়গুলো হলোÍএকমাত্র তাঁরই ইবাদত করবে, তাঁর সঙ্গে অন্য কাউকে শরিক করবে না এবং আল্লাহর রজ্জুকে মজবুতভাবে ধারণ করবে এবং পরস্পর বিচ্ছিন্ন হবে না। আর অপছন্দনীয় তিনটি বিষয় হলো অনর্থক কথা বলা, অধিক হারে প্রশ্ন করা এবং সম্পদ বিনষ্ট করা। (আবু দাউদ, হাদিস : ৪৩৩৮)




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com