রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চাঁদা তুলে চলছে বোয়ালদাড় সড়কের সংস্কার কাজ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

চাঁদা আদায় করে দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় সড়কের সংস্কার কাজ চলছে। ইজিবাইক সমিতির কয়েক জন্য সদস্য এই খানাখন্দে ভরা সড়কটির সংস্কার করছেন। সোমবার (১৩ জুন) বিকেলে উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়নে গিয়ে দেখা যায়, বোয়ালদাড় বাজারের সড়কটির বেহাল দশা। ইউনিয়ন পরিষদ থেকে বাজার পর্যন্ত খানাখন্দে ভরা এই সড়কটি। এটি একটি ব্যস্ততম সড়ক। গত কয়েকদিন আগে বাজারের পূর্বে শেষের সড়কের স্থানে গভীর খাদের সৃষ্টি হয়। অনুপযোগী হয়ে উঠে সড়কটিতে চলাচলের ছোট-বড় সকল যানবাহন সহ পথচারীদের। বিশেষ করে বিপাকে পড়ে এই সড়ক দিয়ে যাতায়াত সকল অটো ইজিবাইক চালকরা। তারা যাত্রীদের নিয়ে চরম ভোগান্তিতে পড়ে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট অভিযোগ করেও কোন লাভ হয়নি এই সড়ক সংস্কারের। পরে ইজিবাইক সমিতির কয়েক জন চালক নিজ উদ্যোগে ঐসড়ক দিয়ে যাতায়াতকারী সকল যানবাহনদের নিকট চাঁদা তুলে সড়কটি সংস্কারের ব্যবস্থা করছেন। ইজিবাইক চালক এখলাস হোসেন বলেন, হিলি থেকে দলারদর্গা পর্যন্ত এই সড়কে আমরা অটো ইজিবাইক চালায়। এছাড়াও বিভিন্ন ধরনের ছোট-বড় গাড়ি যাতায়াত করে থাকে। বোয়ালদাড় বাজারে এখানে সড়কটির কয়েকটি স্থানে ভেঙে গেছে। কয়েক দিন যাবৎ এই স্থানে দিয়ে সব যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এখানকার স্থানীয় বোয়ালদাড় ইউনিয়ন চেয়ারম্যানের নিকট গিয়ে ছিলসাম, তিনি বলেছেন মাসখানেক আগে ৫০০ ইট দিয়েছিলাম, বিষয়টি পরে দেখা হবে। আমরা গরীব মানুষ পরে কবে সড়কের সংস্কার করবেন তিনি। নিরুপায় হয়ে আমরা নিজেরাই ইটভাটা থেকে আদলা ইট নিয়ে এসে খানাখন্দগুলো ভরাট করছি। প্রায় ১১ হাজার টাকার উপরে খরচ হয়েছে আমাদের। তাই বিভিন্ন যানবাহনের নিকট ১০/২০ টাকা করে তুলছি। একজন মোটরসাইকেল আরোহী বলেন, দলারদর্গায় বাড়ি আমার, প্রতিদিন হিলি থেকে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু রাস্তাটির এমন বেহাল অবস্থা, চলাচলে খুবি অসুবিধা। অটোভ্যানের কয়েকজন যাত্রী বলেন, এই আধা কিলোমিটার মতো রাস্তায় অনেক খানাখন্দ, ভ্যানে বসে থাকা খুবি কষ্টকর। সরকারের নিকট আবেদন জানায় দ্রুত সড়কটি যেন সংস্কার হয়। হাকিমপুর উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম বলেন, ২০ থেকে ২৫ দিন আগে সড়কটি সংস্কারের জন্য ৫০০ ইট দিয়েছিলাম। পরে বিষয়টি দেখা হবে। হাকিমপুর উপজেলা এলজিইডি কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, চলতি অর্থবছর শেষ, আগামী অর্থবছর শুরু হবে। নতুন বরাদ্দে এসব সড়কের সংস্কার কাজ শুরু করবো। আমরা ইতিমধ্যে উপজেলার বিভিন্ন সড়ক সংস্কারের জন্য তালিকা পাঠিয়েছি। এবিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম জানান, বোয়ালদাড় বাজারের সড়কটি খানাখন্দে ভরে গেছে এবং চাঁদা তুলে ইজিবাইক চালকরা সড়কটি সংস্কার করছে, বিষয়টি জানতে পারলাম। আমি দ্রুত স্থানীয় চেয়ারম্যানের সাথে যোগাযোগ করছি এবং সরেজমিন গিয়ে বিষয়টি দেখবো। তারা যেন চাঁদা তুলে সংস্কার না করতে পারে সেটাও দেখা হবে। এছাড়াও এলজিইডি নিকট তুলে ধরা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com