রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সকাল ৬টায় প্রথম পদ্মা দিয়ে যানবাহন চলাচল শুরু

হুমায়ুন কবির মুন্সীগঞ্জ :
  • আপডেট সময় রবিবার, ২৬ জুন, ২০২২

দীর্ঘ প্রতীক্ষিত দেশের বৃহত্তম যোগাযোগ অবকাঠামো পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৬ জুন) ভোর ৬টায় পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরু হয়েছে। প্রথম যে বাহনটি পদ্মা সেতুর টোল দিয়ে প্রবেশ করে সেটি একটি মটর বাইক। ১০০ টাকা টোল দিয়ে সকাল ৬টায় প্রথম সেতুতে মটর সাইকেল দিয়ে যাত্রা শুরু হলো পদ্মাসেতুর। অপরদিকে সকাল থেকে যানবাহন চলাচলের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে কর্তৃপক্ষ। রোববার পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মো: শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। উদ্বোধনের পরে শনিবার কোনো যানবাহন চলাচল করতে দেয়া হয়নি। রোববার সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। শফিকুল ইসলাম আরো জনান, আজকের দিন যানবাহনের ব্যাপক চাপ। আমাদের টোলপ্লাজার কর্মীদেরও সেভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে। আশা করছি, তারা ভিড় সামলাতে পারবে। এ ছাড়া সেতু রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার জন্যও সব ধরনের প্রস্তুতি নেয়া আছে। ভোর ৬টায় প্রথম পদ্মাসেতুতে আরোহনকারী যাত্রী হলো একজন মটর বাইকার। নাম তার মিজানুর রহমান। দক্ষিন কেরানীগঞ্জ থেকে তিনি ফরিদপুরের উদ্দেশ্যে গেছেন। পুন:রায় তিনি এই সেতু দিয়েই ফিরবেন। পরবর্তীতে তিনি আরো ১০০ বাইকের একটি মটর বাইক বহর নিয়ে পদ্মা সেতু পারি দিবেন বলে তিনি জানিয়েছেন। তিনি জানান, ১০০টাকা টোলের টাকা দিয়ে প্রথম যাত্রী হয়ে পদ্মা সেতু পারি দিতে পেরে আমি মহাআনন্দিত। আমার আশা ছিল সর্বপ্রথম আমি পদ্মাসেতুতে উঠবো। আমার আশা আল্লাহ পুরন করেছে। এখন আর মাওয়া ঘাটে এসে ঘন্টার পর ঘন্টা ফেরীর জন্য অপেক্ষা করতে হবে না, দুর্ভোগও পোহাতে হবে না কাউকে। পরবর্তীতে একটি ট্রাক নিয়ে টোল দিয়ে উঠেন পদ্মাসেতুতে। তার নাম মো: জহিরুল হাসান্। তিনি জানান, তার স্বপ্ন পুরন হয়েছে। আজ পদ্মাসেতু দিয়ে ট্রাক চালিয়ে যাচ্ছি এ যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। তিনদিন, সাত দিন ঘাটে আর অপেক্ষা করতে হবে না। উল্লেখ্য, সেতুতে টোলের হার ইতোমধ্যে নির্ধারিত হয়েছে। ছোট বাসে এক হাজার ৪০০ টাকা, মাঝারি বাসে দু’হাজার টাকা ও বড় বাসে দু’হাজার ৪০০ টাকা টোল দিতে হবে। ছোট ট্রাকের টোল এক হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাকে দু’হাজার ১০০ থেকে দু’হাজার ৮০০ টাকা, বড় ট্রাকে পাঁচ হাজার ৫০০ টাকা, এছাড়াও পিকআপের টোল এক হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কার ও জিপের টোল ধরা হয়েছে ৭৫০ টাকা, মাইক্রোবাস এক হাজার ৩০০ টাকা। মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হতে চাইলে টোল দিতে হবে ১০০ টাকা। ৬ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর মাধ্যমে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে রাজধানীর সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হল। এই ২১টি জেলার মাওয়া রুট ব্যবহারকারী বাসসহ যানবাহনগুলো এত দিন ফেরিতে পারাপার হত। এখন চলবে সেতুতে চলবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com