বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

চোখের সামনেই বাবার মৃত্যুর করুণ দৃশ্য

খবরপত্র নিউজ ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১০ জুন, ২০২০

রাজশাহী স্টেশনে ট্রেন থেকে নেমেই প্লাটফর্মে যাত্রীর মৃত্যু হয়েছে। কুষ্টিয়া থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছিলেন আব্দুল কুদ্দুস (৫৫)।

কপোতাক্ষ এক্সপ্রেসে ছেলে ও মেয়ের সঙ্গে কুষ্টিয়া থেকে যাত্রা করেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছে।

তবে ট্রেন থেকে নেমেই স্টেশনের প্লাটফর্মে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে থাকা তার ছেলে ও মেয়ে বাবাকে তড়িঘড়ি করে তোলার চেষ্টা করলেও বাঁচাতে পারেন নি। মুহূর্তেই শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায় তার। চোখের সামনেই বাবার মৃত্যুর করুণ দৃশ্য দেখতে হয় তাদের।

আশেপাশের মানুষও নানা শঙ্কায় এগিয়ে আসেনি। প্লাটফর্মে লুটিয়ে পড়ার পর বাবাকে নিয়ে আহাজারি করতে থাকেন তারা। বারবার অনুরোধ করলেও রেলওয়ে কর্তৃপক্ষ তাদের অ্যাম্বুলেন্সে মরদেহ হাসপাতালে নিতে রাজি হয়নি।

একপর্যায়ে তার ছেলে ও মেয়ে বাবার নিথর দেহ কাপড় দিয়ে ঢেকে দেন। প্রায় আধা ঘণ্টা পরে রেলওয়ে থানা পুলিশ আব্দুল কুদ্দুসের নিথর দেহ একটি অটোরিকশায় করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে কর্তব্যরত চিকিৎসক কুদ্দুসকে মৃত ঘোষণা করেন।

এমএম/প্রিন্স/খপ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com