বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ছাড়িয়েছে ২০ লাখ

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

মহামারী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে এমন তথ্য জানা গেছে। দেশটিতে এখন পর্যন্ত এক লাখ ১২ হাজার ৯০০ জনের মৃত্যু হয়েছে।

এদিকে করোনাভাইরাস নিয়ে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। কোভিড-১৯ রোগকে তিনি সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন বলে আখ্যায়িত করেন।-খবর গার্ডিয়ান ও সিএনএন

তিনি বলেন, গত চার মাস সময়ে এই ভাইরাসটি পুরো বিশ্বে বিপর্যয় নিয়ে এসেছে। জৈবপ্রযুক্তি উদ্ভাবন সংস্থার একটি সম্মেলনে নির্বাহীদের সামনে দেয়া বক্তৃতায় তিনি বলেন, রোগটি এখনও শেষ হয়ে যায়নি। এখন পর্যন্ত ৭০ লাখের মতো মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন চার লাখ।

যুক্তরাষ্ট্রে এক লাখ ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় বেশি। বিভিন্ন এলাকায় আক্রান্তের সংখ্যা বাড়লেও দেশগুলো লকডাউন শিথিল করার উদ্যোগ নিয়েছে।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com