বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩১৮৭, মৃত্যু ৩৭

খবরপত্র প্রতিবেদক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন। একই সময়ে ৩৭ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১০৪৯ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৭৮ হাজার ৫২জন।

বৃহস্পতিবার ( ১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৫৫টি ল‌্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ৫৭ হাজার ৩৩২টি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৮৪৮ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৬ হাজার ৭৪৮ জন।

ডা. নাসিমা সুলতানা আরও বলেন, নতুন করে যারা মারা গেছেন তাদের ৩০ জন পুরুষ, সাতজন নারী। ২০ জন ঢাকা বিভাগের, সাতজন চট্টগ্রাম বিভাগের, চারজন রাজশাহী বিভাগের, তিনজন সিলেট বিভাগের, দুজন বরিশাল বিভাগের এবং একজন রংপুর বিভাগের। এদের মধ্যে ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব আটজন, ষাটোর্ধ্ব ২২ জন এবং সত্তরোর্ধ্ব একজন। হাসপাতালে মারা গেছেন ২৮ জন এবং বাসার মারা গেছেন নয়জন।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com