মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

২৯ জুলাই মুক্তি পাচ্ছে নাজিফা তুষির ‘হাওয়া’

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে নাজিফা তুষি অভিনীত ‘হাওয়া’ সিনেমাটি। ঈদের আগেই সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত এ সিনেমাটি। এরমধ্যেই পরিচালক জানালেন, আগামী ২৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল এ সিনেমা। মেজবাউর রহমান সুমন বলেন, ‘হাওয়া’ একটি গভীর সমুদ্রের গল্প। সম্পর্ক, প্রতিশোধ ও মৃত্যুকে উপজীব্য করে নির্মিত হয়েছে সিনেমাটি। সমুদ্রপাড়ের নয়, গভীর সমুদ্রের গল্প এটি।’ ‘হাওয়া’ সিনেমায় অভিনয় করেছেন চ ল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, সোহেল ম-ল, নাসির উদ্দিন খান, রিজভী রিজু, মাহমুদ আলম, বাবলু বোস প্রমুখ।
মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও মেজবাউর রহমান সুমন। সিনেমাটি চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনায় সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com