শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কক্সবাজার-১ আসনটি জাতীয়পার্টির: চকরিয়ায় বর্ধিত সভায় ভাইস চেয়ারম্যান ইলিয়াছ

মনির আহমদ কক্সবাজার :
  • আপডেট সময় রবিবার, ২৪ জুলাই, ২০২২

প্রধান অতিথি জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি হাজ্বী মোহাং ইলিয়াছ বলেন, সিগনেল পাওয়া গেছে, কক্সবাজার ১’ চকরিয়া-পেকুয়া আসনটি জাতীয়পার্টির। এবং সেই লক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। ভোটের আগে দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে ধাবিত হয়- তার ওপর নির্ভর করেই নির্বাচনী কৌশল প্রণয়ন করবে দলটি। জোট গঠন এবং আসন ভাগাভাগির বিষয়টিও ফয়সালা হবে তখন। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশগ্রহণের আপাতত প্রস্তুত জাতীয় পার্টি। এরই অংশ হিসাবে বিভিন্ন ইস্যুতে জোরেশোরে মাঠে নেমেছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। এছাড়া এখনই নিজেদের ঘর গোছানো শুরু করেছেন দলটি। তিনি বলেন রোডম্যাপ তৈরি করা হয়েছে। ভাগাভাগি হলেও চকরিয়ার আসনটি জাতিয়পার্টির। যেটি বাস্তবায়নের মাধ্যমে পার্টিকে একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। পাশাপাশি চূড়ান্ত করে রাখা হবে ৩০০ আসনের জন্য দলের প্রার্থী। শনিবার সন্ধ্যায় জাতীয় পার্টি চকরিয়া উপজেলা, পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজ্বী মোং ইলিয়াছ এসব কথা বলেন। জাতীয় পার্টি ডুলাহাজারা ইউনিয়ন সভাপতি সাবেক চেয়ারম্যান নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় চকরিয়ার রেড়চিলি কনভেনশন হলে এ বর্ধিত সভা অনুষ্টিত হয়। অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা সভাপতি সাংবাদিক দিদারুল আলম, মহিলা জাতীয় পার্টি চকরিয়া পৌরসভা সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য রেহেনা খানম রাহু ও জাতীয় পার্টির কক্সবাজার জেলা সদস্য মৌলভী ছিদ্দিক আহমদ। অন্যান্যদের মধ্যে জাতীয় পার্টির কক্সবাজার জেলা সদস্য ও সাবেক এমইউপি নুরুল হোসেন, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি, গিয়াস উদ্দিন,চকরিয়া উপজেলা সহ সভাপতি অংকেচিং মাষ্টার, চকরিয়া পৌরসভা সভাপতি আবু ছাদেক, মাতামুহুরী সাংগঠনিক উপজেলার সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, পৌরসভা সাধারন সম্পাদক আব্দুল হামিদ, পেকুয়া উপজেলা সাধারন সম্পাদক সাজ্জাদুল ইসলাম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা র সি: সহ সভাপতি জুবাইরুল ইসলাম, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি জোছনা আক্তার সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com