শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মহেশপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ

আলমগীর হোসেন মহেশপুর (ঝিনাইদহ)
  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০২২

মহেশপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে। রবিবার সকালে মহেশপুর জেলা পরিষদ অডিটরিয়ামে এই সনদ ও কার্ড বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক ডিজি আব্দুল আজিজ,উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, সাবেক মুক্তিযোদ্ধা পৌর কমান্ডার আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ। এছাড়া যুদ্ধকালীন সেক্টর কমান্ডার ফয়জুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, সাবেক সাধারন সম্পাদক নুরুজ্জামান বিশ্বাস, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তালেব, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, কৃষি কর্মকর্তা হাসান আলীসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৬০জন মুক্তিযোদ্ধাকে ডিজিটাল সনদ ও স্মাট আইডি কার্ড এবং মৃত্যুবরণকারী ৪৩ জন মুক্তিযোদ্ধা পরিবারের হাতে সনদ প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com