শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

তেলের দাম বৃদ্ধিতে কৃষি সেক্টরে প্রভাব ফেলবে : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় রবিবার, ৭ আগস্ট, ২০২২

কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, তেলের দাম বৃদ্ধিতে কৃষি সেক্টরে কিছুটা প্রভাব ফেলবে, কিন্তু তাতে কিছু করার নেই। বিশ্ব অর্থনীতি অস্থিরতায় তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার। তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে তা অস্বীকার করা যাবে না। কিন্তু দেশটাকে তো আমরা চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারি না। এর জন্য সরকার দায়ী না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যারা বাধিয়েছে তারা এর জন্য দায়ী। আজকে সারা পৃথিবীর অর্থনীতি একটা অস্থিরতার মধ্যে চলে গিয়েছে। এ অস্থিরতা মোকাবেলা করার জন্য সরকার তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে।’
গতকাল রোববার কুমিল্লায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন উন্নয়ন (বিএডিসি) অফিস প্রাঙ্গণে ফলদ বাগান, সৌরশক্তি চালিত ডাগওয়েল ও ড্রিপ সেচ প্রদর্শীর প্লট স্থাপন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। আব্দুর রাজ্জাক বলেন, তেলের দাম যাতে কমে যায়, যাতে করে আমরা শ্রীলঙ্কার অবস্থায় না পড়ে একটা সহনশীল অবস্থানে থাকতে পারি। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে বাংলাদেশেরও কমানো হবে বলে প্রধানমন্ত্রী বলেছেন। এ সময় কৃষি সচিব মো: সায়েদুল ইসলাম, বিএডিসির গ্রেড-১ এর চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহসহ কুমিল্লা অঞ্চলের কৃষি সেক্টরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com