বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হচ্ছেন বিক্রম দোরাইস্বামী

খবরপত্র নিউজ ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২০

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিযুক্ত হচ্ছেন বিক্রম দোরাইস্বামী। তিনি বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হবেন। ভারতীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

অবশ্য আগেই রীভা গাঙ্গুলি দাশের ফিরে যাওয়া নিয়ে খবর মিলেছিল। তবে তখনো নতুন দায়িত্বে কে আসছেন তা জানা যায়নি।

নয়াদিল্লির সংবাদমাধ্যম জানায়, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর বিক্রম দোরাইস্বামী ১৯৯২ ব্যাচের কর্মকর্তা হিসেবে ভারতের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি উজবেকিস্তান ও দক্ষিণ কোরিয়ায় দেশটির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তারও আগে হংকং, বেইজিং, নিউইয়র্ক, জোহানেসবার্গে ভারতের কূটনৈতিক মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে দেশে ফিরে রীভা গাঙ্গুলি দাশ যোগ দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব হিসেবে। তিনি ঢাকায় আসার আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের (আইসিসিআর) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

গত বছরের ১ মার্চ ঢাকায় আসেন রীভা গাঙ্গুলি দাশ। তার আগে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি বর্তমানে ভারতের পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করছেন।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com