শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বদলগাছীতে মৎস্য অভয়াশ্রম থেকে নিষিদ্ধ চায়রা দুয়ারি জাল আটক

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২২ আগস্ট, ২০২২

নওগাঁর বদলগাছীতে উপজেলা সদর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীর নতুন বালুচর সংলগ্ন মৎস্য অভয়াশ্রমে নিষিদ্ধ চায়রা দুয়ারি অর্থাৎ রিং জাল দিয়ে গোপনে মাছ ধরার চেষ্টা চালায় কতিপয় দুষ্টু প্রকৃতির মৎস্যজীবি। ২২ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম প্রশাসনের সহযোগিতায় অভিযান চালিয়ে নদী থেকে উক্ত জাল আটক করেন। জালের মালিক অবস্থা দেখে গা ঢাকা দেন। জালগুলো নদী থেকে তুলে প্রকাশ্যে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ উল হক, ক্ষেত্র সহকারী আব্দুল বারী প্রমুখ উপস্থিত ছিলেন। মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম বলেন, দেশীয় প্রজাতির বিলুপ্ত প্রায় মাছ সংরক্ষণের জন্য আমরা মৎস্য অভয়াশ্রম তৈরি করেছি। আর নিষিদ্ধ চায়রা দুয়ারি জাল ব্যবহারকারী কাউকেই ছাড় দেওয়া হবেনা। আমাদের অভিযান অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com