শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন যেভাবে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

হোয়াটসঅ্যাপ হয়ে উঠেছে দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ও জনপ্রিয় মেসেজিং অ্যাপ এটি। প্রিয়জন থেকে শুরু করে সহকর্মী, যোগাযোগের প্রাথমিক মাধ্যম হয়ে উঠেছে এই মেসেজিং অ্যাপ। তবে প্ল্যাটফর্মটি ব্যবহারের জন্য সবার আগে যেটি প্রয়োজন তা হচ্ছে ইন্টারনেট। ঘরে থাকলে ওয়াই-ফাই, বাইরে ফোনের ডাটাই ভরসা। তবে এখন ফোনে ইন্টারনেট না থাকলেও হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকতে পারবেন।
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে এবার ফোনে ইন্টারনেট কানেকশন না থাকলেও হোয়াটসঅ্যাপ ব্যবহার চালিয়ে যাওয়া যাবে। এমন কি ফোন বন্ধ থাকলেও করা যাবে মেসেজ। এই জন্য নতুন অ্যাপ এনেছে মেটার মালিকানাধীন সাইটটি। এজন্য যা করবেন-
>> কম্পিউটারে মাইক্রোসফট স্টোর থেকে নতুন হোয়াটসঅ্যাপ অ্যাপ ডাউনলোড করে নিন।
>> এবার কিউআর কোড স্ক্যান করে লগ ইন করুন। একবার এই অ্যাপ কম্পিউটার থেকে লগ ইন হয়ে গেলে ফোনে ইন্টারনেট না থাকলেও কম্পিউটার থেকে এই মেসেজিং অ্যাপ ব্যবহার চালিয়ে যাওয়া যাবে।
>> সেক্ষেত্রে কম্পিউটার অথবা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।
তবে বিগত কয়েক মাস আগেই এই ফিচার নিয়ে হাজির হয়েছিল হোয়াটসঅ্যাপ। শুধু বিটা টেস্টারদের জন্যই ফিচারটি এনেছিল তারা। ফলে সীমিত সংখ্যক মানুষ এতদিন এই ফিচার ব্যবহার করতে পারতেন। এবার সব গ্রাহকদের এই ফিচার ব্যবহারের সুযোগ দিচ্ছে প্ল্যাটফর্মটি। এজন্য আগের অ্যাপ ডিলিট করে নতুন অ্যাপ ইনস্টল করার পরামর্শ দিয়েছে হোয়াটসঅ্যাপ। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com