বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোন অভ্যাস নীরবে বাড়িয়ে দিতে পারে ব্রণের সমস্যা?

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৭ আগস্ট, ২০২২

উৎসবের সময়ে মুখে ব্রণ উঠতে থাকা মানেই মন খারাপ? তাই নজর দিতে হবে ব্রণ কমানোর দিকে। সমাধানের পথ খোঁজার আগে সমস্যার উৎস জানা জরুরি। ব্রণর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। সবার আগে খুঁজে বের করা প্রয়োজন, ব্রণের কারণ। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন, এমন অনেক বিষয় রয়েছে যেগুলি নীরবে বাড়িয়ে দিতে পারে ব্রণর সমস্যা।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ নীরবে অশ্রুপাত করছে: ১। চুলের প্রসাধনী চুলের কিছু কিছু প্রসাধন সামগ্রীতে অতিরিক্ত তেল থাকে। এই তেল মাথার ত্বকে থাকা রন্ধ্রগুলির মুখ বন্ধ করে দিতে পারে। আবার মাথায় মাখার প্রসাধনী ঠিক মতো পরিষ্কার না করা হলেও একই সমস্যা দেখা দিতে পারে। আর তাতেই মাথার ত্বকে ও সংলগ্ন অ লে দেখা দিতে পারে ব্রণ।
২। সানস্ক্রিন: রোদ থেকে বাঁচতে সানস্ক্রিন লোশন মাখা খুবই জরুরি। কিন্তু প্রয়োজনের বেশি মাখলে, বাড়তি ক্রিম বা লোশন থেকে যেতে পারে ত্বকে। চুলের প্রসাধনীর মতোই অতিরিক্ত সানস্ক্রিন ক্রিমও বন্ধ করে দিতে পারে ত্বকের বিভিন্ন রোমকূপ। ফলে তৈরি হতে পারে ব্রণ।
৩। দাড়ি কামানো: দাড়ি কাটলে কিংবা মুখের লোম তুলতে ওয়াক্সিং করালে অনেক সময়ে দেখা দিতে পারে ব্রণ। রোমকূপে প্রদাহ তৈরি হলে কখনও কখনও সেগুলি ফুলে ওঠে।
৪। গর্ভনিরোধক বড়ি: অনেক নারীকে নিয়মিত গর্ভনিরোধক বড়ি খেতে হয়। এই ধরনের ওষুধের মধ্যে যেগুলি হরমোন নির্ভর, সেই ওষুধগুলির পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে মুখে ব্রণ দেখা দিতে পারে। এমন সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com