রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিম কার্ডের একদিক কাটা থাকে যে কারণে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে পৃথিবী আরও আধুনিক হচ্ছে। মোবাইল ফোনের আবিষ্কারের পর থেকে অনেক কিছুই বদলে গেছে। পরিবর্তন দেখা গেছে ফোনের আকার ও ফিচারে। ফোনের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে সিম কার্ড। বর্তমানে সিম কার্ড ব্যবহার হলেও খুব শিগগির ই-সিমের ব্যবহার শুরু হতে যাচ্ছে।
তবে জানেন কি, কেন সিম কার্ডের একদিকে কাটা থাকে? বর্তমানে বিশ্বে অনেক ধরনের টেলিকম কোম্পানি রয়েছে। সেই সব সংস্থা প্রচুর পরিমাণে সিম কার্ড তৈরি করে। সবগুলোই একই প্ল্যাটার্নের। একদিকে সামান্য কাটা থাকে। কখনো ভেবে দেখেছেন কি, কেন এমনটা থাকে? শুরুর দিকে যে সিম কার্ডগুলো তৈরি করা হয়েছিল, সেগুলোর কিন্তু একটা পাশ কাটা ছিল না। তখন আয়তাকার আকৃতির ছিল সিম কার্ড।
এ কারণে অনেক সময় সিমের সোজা বা উল্টো অংশ কোনটি, তা বুঝতে অসুবিধা হত। অনেকেই সিম লাগিয়ে ফেলতেন উল্টা করে। এরপর নেটওয়ার্ক না থাকলে আবার সিম সরাতে অনেক ঝামেলা পোহাতে হত। এমনকি সিমের চিপও মাঝে মাঝে নষ্ট হয়ে যেত। এই সমস্যা সমাধানের জন্য টেলিকম কোম্পানিগুলো সিমের ডিজাইন পরিবর্তন করে। কোম্পানিগুলো আকার পরিবর্তন করার সময় সিম কার্ডের একপাশ কেটে ফেলে। এতে মোবাইল ফোনে সিম কার্ড ঢোকানো এবং বের করা সহজ হয়ে ওঠে। কারণ মোবাইল ফোনের সিম কার্ডের স্লটেও একই আকার রাখা হয়। সিম স্লট ও সিম কার্ডের এই কাটা চিহ্নের পর আর কোনো সমস্যায় পড়তে হয়নি কাউকে।
সূত্র: নিউজ ডেস এক্সপ্রেস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com