রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করলেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

সংবাদ সম্মেলন করে নিজের সভাপতি পদ থেকে স্বেচ্ছায় অব্যাহিতর সিদ্ধান্ত প্রত্যাহার করলেন আশুলিয়া থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল্লাহ মুন্সী। রোববার দুপুরে আশুলিয়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে তিনি এ প্রত্যাহার করেন। এসময় তিনি বলেন, আমি দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশস্ত কর্মী হিসেবে সকল ধরনের রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ ও অধীনস্ত সকল ইউনিটের নেতাকর্মীদের অসহযোগিতার কারণে মৌখিকভাবে সংবাদ সম্মেলন করে সংগঠনের সভাপতি পদ থেকে গত ১২ ফেব্রুয়ারিতে অব্যাহতি চেয়েছিলাম। তিনি আরো বলেন, আমার সংগঠনের সকল নেতাকর্মী আমাকে রাজনৈতিক কর্মকান্ডে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিধায় আমার সিদ্ধান্ত পরিবর্তন করে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং আমি আমার পূর্বের সিদ্ধান্ত প্রত্যাহার করলাম। এসময় আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. মনির হোসেন, শিমুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নজরুল ইসলাম, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাসেল খান সহ থানা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com