শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রোনালদোর বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে সমর্থকের সাথে অশোভন আচরণের অভিযোগ উত্থাপন করেছেন ইংলিশ ফুটবল এসোসিয়েশন (এফএ)। ভিডিও ফুটেজে দেখা গেছে পাঁচ মাস আগে গত ৯ এপ্রিল প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ইউনাইটেডের ১-০ গোলের পরাজয়ের ম্যাচটিতে রোনালদো প্রতিপক্ষ এক সমর্থকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুঁড়ে মারেন। বিষয়টি ওই সময় দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের চোখে পড়েছিল। এফএ’র এক বিবৃতিতে বলা হয়েছে ম্যাচের শেষ বাঁশি বাজার পর এই ধরনের আচরণ মোটেই সঠিক নয়। যদিও এই ঘটনার পর ৩৭ বছর বয়সী রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে রাগ প্রশমিত করতে না পারার ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছিলেন। একইসাথে ওই ভক্তকে ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ উপভোগের আমন্ত্রণ জানিয়েছিলেন। অভিযোগ প্রমাণিত হলে রোনালদোকে প্রিমিয়ার লিগের কয়েকটি ম্যাচে নিষিদ্ধ করা হতে পারে।
এবারের মৌসুমে ইউনাইটেড বস এরিক টেন হাগের বিবেচনায় মাত্র একটি ম্যাচে মূল একাদশে খেলার সুযোগ পেয়েছেন রোনালদো। এক বিবৃবিতে ইউনাইটেডের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা রোনালদোর ব্যপারে এফএ’র অভিযোগ সম্পর্কে অবহিত হয়েছি। অভিযোগের বিপক্ষে আমরা রোনালদোকে সমর্থন করার ব্যবস্থা গ্রহণ করেছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com