রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢাবি ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নব গঠিত কমিটির ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গত মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে জাতীয় প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যেয়ে শেষ হয়। এ সময় ছাত্রদলের সহ-সভাপতি তানজিল হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান আসলাম, কেন্দ্রীয় নেতা সালেহ আদনান, প্রচার সম্পাদক সানিসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে সাক্ষাৎ করার কথা ছিল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নব গঠিত কমিটির। বিকেলে নেতৃবৃন্দ ভিসির সাথে দেখা করতে গেলে ছাত্রলীগ হামলা চালায়। এতে বিশ্ববিদ্যাল ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একাধিক নেতাকর্মী আহত হয়। এদিকে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে, হামলার কঠোর জবাব ও আগামীতে তাদের সকল অগণতান্ত্রিক আচরণকে কঠোর হস্তে মোকাবেলার কথা জানান ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com