রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাংলাদেশের কাছে পাত্তাই পেলো না মালয়েশিয়া

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

নারীদের এশিয়া কাপের ১১তম ম্যাচে স্বাগতিক বাংলাদেশের কাছে পাত্তাই পেলো না মালয়েশিয়া। নিজেদের তৃতীয় ম্যাচে ৮৮ রানে জয় পেলেন নিগার সুলতানারা। গতকাল বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করে ১২৯ রান। এর মধ্যে রয়েছে অধিনায়ক নিগার সুলতানার ৫৩ রান ও মুরশিদা খাতুনের ৫৬ রান। বাকিদের মধ্যে ফারজানা হক ১০ রান করলেও বাকিরা ছিলেন এক অঙ্কের ঘরে। তবে ওপেনার শামিমা সুলতানা আউট হয়ে যান শূন্য রানেই। নিগার সুলতানা ৫৩ রান তুলেছেন ৩৪ রানে। এর মধ্যে আছে ৬টি চার ও ১টি ছক্কার মার। আর মুরশিদার ৫৬ রান এসেছে ৫৪ বলে। এর মধ্যে আছে ৬টি চারের মার।
মালয়েশিয়ার হয়ে সাশা আজমি, মাহিরা ইজ্জাতি ইসমাইল ও উইনিফ্রেড দুরাইসিংগাম নিয়েছেন একটি করে উইকেট। ১৩০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট হাতে নেমে ১৮.৫ ওভার খেলে মাত্র ৪১ রান তুলতে পারে মালয়েশিয়া। বাংলাদেশের ফারিহা তৃষ্ণা নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। এটি তার অভিষেক ম্যাচ। এছাড়া ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও রুমানা আহমেদ নিয়েছেন ২টি করে উইকেট। সালমা খাতুন পেয়েছেন এক উইকেট। এর আগে বাংলাদেশ দুটি ম্যাচ খেলে একটিতে জিতেছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com