শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জগন্নাথপুরে মানব পাচারকারী চক্রের ২ জন গ্রেফতার, নগদ টাকা, চেক ও পাসপোর্ট উদ্ধার

ইয়াকুব মিয়া জগন্নাথপুর (সুনামগঞ্জ) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নির্দেশে মানব পাচারকারী চক্রের দুই জনকে গ্রেফতার করছে পুলিশ। থানার একদল পুলিশ হবিগঞ্জের সদর থানায় বিশেষ অভিযান চালিয়ে মানব পাচারকারী চক্রের দুই জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামের মানবপাচার চক্রের সদস্য মৃত আছদ্দর মিয়ার ছেলে আবুল মিয়া ও তার স্ত্রী আছমা বেগম। এসময় তাদের কাছ থেকে ১টি ভ্যানিটি ব্যাগ এবং ব্যাগের ভিতর রাখা ৪ লাখ ১৫ হাজার ৫০০ টাকা, ৭টি মোবাইলফোন ১টি এটিএম কার্ড ২টি ব্যাংক চেকসহ ১টি পাসপোর্ট জব্দ করা হয়। জানাগেছে, দালালের মাধ্যমে স্বপ্নের দেশ ইতালি যাওয়ার পথে মৃত্যু হয় উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে তরুণ একওয়ান ইসলামের(১৯)। একুয়ানে মৃত্যুর ঘটনায় মানব পাচার আইনে শ্রীধরপাশা গ্রামের চারজনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়ের পর তাদেরকে গ্রেফতার করা হয়। মামলার অপর দুই আসামি আবুল হোসেন এর পুত্র আলী হোসেন ও তার আত্মীয় সালেহ আহমদ লিবিয়ায় অবস্থান করছে বলে জানানো হয়। থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে সোমবার (১০ অক্টোবর) সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com