বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জলঢাকায় শেখ রাসেলের জন্মদিন পালিত

রিয়াদ ইসলাম জলঢাকা :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

নানা উৎসবের মধ্য দিয়ে নীলফামারী জলঢাকা উপজেলায় মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা বাসির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান প্রথমে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠন এবং পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর,সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা পরিষদ গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।উল্লেখ্য যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে (১৮ অক্টোবর) ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com