শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বদলগাছীতে জননেতা ছলিম উদ্দিন তরফদার এম.পি আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ হাসানুজ্জামান বদলগাছী (নওগাঁ) :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

নওগাঁর বদলগাছীতে জননেতা ছলিম উদ্দিন তরফদার এম.পি আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১৮ অক্টোবর বিকাল ৩ টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জননেতা ছলিম উদ্দিন তরফদার সেলিম এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, সম্পাদক আবু হাসানাত মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক ও এম.পি’র বদলগাছী উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম মন্ডল, থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, ক্রীড়া সংস্থার সেক্রেটারি এম.জামান পিন্টু, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সদস্য রজত কান্ত গোস্বামী প্রমুখ। এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগের ৬টি এবং রংপুর বিভাগের ২টি জেলাদল অংশগ্রহন করছে। উদ্বোধনী খেলায় রংপুর জেলা ১-০ গোলে জয়পুরহাট জেলাকে পরাজিত করে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com