রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সেরা দল নিয়েই বিশ্বকাপে বাংলাদেশ : নান্নু

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

বিশ্বকাপের স্বাগতিক দেশ অস্ট্রেলিয়ায় পা রাখার কিছুটা আগে, একেবারে শেষ মুহূর্তে পাল্টে যায় বিশ্বকাপ দল। আসে দুটি পরিবর্তন। ধারাবাহিক বাজে পারফরম্যান্সের ফলে বাদ পড়ে যান সাব্বির রহমান ও সাইফুদ্দীন। তাদের বদলে দলে ফেরেন শরিফুল ইসলাম ও সৌম্য সরকার।
সাকিব আল হাসানের নেতৃত্বাধীন এ দলটাকেই সেরা বলছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার দাবি, এখান থেকে সেরা ১১ জনকে নিয়ে মাঠে নামলেই সফল হবে বাংলাদেশ।
তিনি বলেন, ‘সেরা ১৫ ক্রিকেটার বিশ্বকাপের জন্য নির্বাচন করা হয়েছে। মাঝে যতগুলো ম্যাচ হয়েছে, সেখান থেকে পারফরম্যান্স বিচার করে চিন্তা-ভাবনা করতে হবে। আমরা দু’জন প্লেয়ার পরিবর্তন করায় এখন এটিই আমাদের টোটালি সেরা দল।’ এই সময় প্রতিনিয়ত দলের কম্বিনেশন ও একাদশ পরিবর্তন করা নিয়ে প্রশ্ন করা হলে নান্নু জানান, ‘এক্সপেরিমেন্ট যা করার আগেই করা হয়েছে। এখন আর নতুন করে কিছু করা হবে না। বেস্ট পসিবল সেরা ক্রিকেটটা যারা খেলতে পারে, ঐ এগারো জন নির্বাচন করা হবে।’
কন্ডিশন নিয়ে জানতে চাইলে নান্নু বলেন, অস্ট্রেলিয়ার কন্ডিশনে আমাদের সেরকম অভিজ্ঞতা নেই। বিগ ব্যাশেও আমাদের কেউ খেলে না। আমরা অনেক পিছিয়ে আছি। তবে মনে করি পূর্ব অভিজ্ঞতা থেকে মানিয়ে নিতে পারবো। আশা করি একদম প্রস্তুত হয়েই বাংলাদেশ মাঠে নামবে। প্রস্তুত হবার শেষ সুযোগ হিসেবে আইসিসি নির্ধারিত দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অ্যালান বোর্ডার ফিল্ডে খেলাটি শুরু হবে দুপুর ২টায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com