শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আবারো টি-২০’তে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ সিডনিতে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। প্রোটিয়াদের দেয়া ২০৬ রানের টার্গেটের অর্ধেকও সংগ্রহ করতে পারেনি টাইগাররা। অলআউট হয়ে যায় মাত্র ১০১ রানে। ব্যাট হাতে ব্যর্থ ছিলেন দলপতি সাকিব আল হাসান। এনরিখ নর্টজের শিকার হয়ে ফেরেন মাত্র ১ রান। তবে বল হাতে শুরুটা বাজে হলেও শেষটা রাঙিয়েছেন সাকিব। দুটি উইকেট তুলে আবারো উঠে গেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের আসনে।
রাইলি রুশো-কুইন্টন ডি কক জুটির কাছে প্রথম ওভারেই ২১ রান দিলেও পরের ২ ওভারে দিয়েছেন মাত্র ১২ রান। নিয়েছেন দুটো উইকেটও। ফিরিয়েছেন ট্রিস্টান স্টাবস ও ম্যাচের সেঞ্চুরিয়ান রাইলি রুশোকেও। বিশ্বকাপের আগে আগে ত্রিদেশীয় সিরিজে টিম সাউদির কাছে শীর্ষস্থান হারান সাকিব। তবে বিশ্বকাপে দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে আবারো সেরা উইকেট শিকারীর অবস্থানে চলে এসেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। টিম সাউদির সাথে ১২৫ নিয়ে যৌথভাবে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব আল হাসান। দেখা যাক বিশ্বকাপ শেষ হতে হতে কোন অবস্থানে থাকেন সাকিব। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী সাকিবের ঝুলিতে আরো ২ উইকেট যুক্ত হয়ে সাকিবের উইকেট সংখ্যা এখন ৪৪টি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com