রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মোবারকগঞ্জ রেলওয়ের জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ

হুমায়ুন কবির কালীগঞ্জ (ঝিনাইদহ) :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলওয়ের ব্রিকফিল্ড নামক এলাকায় আনুমানিক ৩০ শতাংশ জমি লীজ নেন পৌর এলাকার শিবনগর গ্রামের হামিদ আলীর ছেলে আব্দুর রশিদ(৬২)। সে সূত্রে দীর্ঘদিন ধরে তিনি এই জমি চাষবাদ করে আসছেন। বর্তমানে তিনি এই জমি থেকে মাটি কেটে তা বিভিন্ন জায়গায় ৩০০ টাকা ট্রলি হিসেবে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। সরোজমিনে আজ বৃহস্পতিবার সকালে ওই জমিতে গিয়ে দেখা যায়, চারজন লেবার মাটি কেটে টলি ভর্তি করছে। এরপর ওই মাটি শিবনগর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জহির হোসেনের জমিতে নিয়ে ফেলছে।পাশের জমিতে কাজ করা নাম প্রকাশে অনিচ্ছুক একজন কৃষক জানান, গত কয়েকদিন ধরেই এভাবে মাটি কেটে বিভিন্ন জায়গায় তা বিক্রি করছেন আব্দুর রশিদ। মাটি কেটে ফেলাই জমিটি এখন অনেক নিচু হয়ে গেছে। রেলওয়ে দায?িত্বশীল কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়েই তিনি এভাবে কাজ করে যাচ্ছেন। এ ব্যাপারে আব্দুর রশিদের সাথে কথা হলে তিনি জানান, বাংলাদেশ রেলওয়ে থেকে আমার লীজকৃত জমি থেকে মাটি কাটা হচ্ছে এটা আমি জানি না।আর মাটি কাটা হবে না। আব্দুর রশিদের রেলওয়ে সম্পদ এভাবে তছরুপ করার ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে উর্ধতন উপসহকারী প্রকৌশলী (কার্য) মোঃ সোহাগ রানার সাথে কথা হলে তিনি জানান, রেলওয়ে সম্পদ বিক্রি করার কোনো সুযোগ নেই। যদি কেউ তা করে থাকে তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com