রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গজারিয়া মুন্সীগঞ্জ রুটে পুনরায় ফেরি সার্ভিস এর উদ্বোধন

গজারিয়া প্রতিনিধি :
  • আপডেট সময় বুধবার, ৯ নভেম্বর, ২০২২

গজারিয়া হতে মুন্সীগঞ্জ পুনরায় ফেরি সার্ভিস চালু করা হয়েছে।এসময় ৪টি প্রাইভেটকার স্বর্ণচাঁপা ফেরি দিয়ে গজারিয়া থেকে মুন্সীগঞ্জে পার করা হয়। বুধবার ১ টায় গজারিয়া কাজীপুরা ঘাট হতে চর কিশোরগঞ্জ নৌরুটে আবার ফেরি সার্ভিস চালু করা হয়। প্রাথমিক পর্যায়ে স্বর্ণচাঁপা নামে একটি ফেরি চলাচল করবে। চাহিদা বাড়লে পর্যায়ক্রমে ফেরির সংখ্যা বাড়ানো হবে। এর আগে, প্রধানমন্ত্রী শেষ হাসিনা ২০১৮ সালের ৩ জুন মুন্সীগঞ্জ-গজারিয়া নৌপথে প্রথমবারের মতো ফেরি সার্ভিস চালু করে। ২০১৮ সালের মাঝামাঝিতে এই নৌরুটে ফেরি সার্ভিস চালু করা হলেও নদীর দুই পাড়ের সড়কের বেহাল দশার কারণে কাঙ্খিত যানবাহন না থাকায় অল্প কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় ফেরি সার্ভিস। তবে এবার নদীর দুই পাড়ের সড়কের প্রশস্ততা বৃদ্ধি এবং মানোন্নয়নের কারণে এ পথে যোগাযোগ আগের চাইতে অনেক বেশি আরামদায়ক এবং দ্রুততর হবে ফলে যানবাহনের সংখ্যা আগের চাইতে অনেক বেশি বাড়বে আশা সংশ্লিষ্টদের। এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মুন্সীগঞ্জ-৩ আসন, বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাড. মৃণাল কান্তি দাস। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসি যুগ্ম সচিব ও কারিগরি ও প্রশাসন পরিচালক মো. রাশেদুল ইসলাম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মিনহাজ-উল- ইসলাম, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ এর সদস্য, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান গণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান গণ, উপজেলা ছাত্র লীগ, যুবলীগ, শ্রমিক লীগ সহ মুন্সীগঞ্জ জেলা ও গজারিয়া উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক সহ প্রমুখ। এদিকে ৪ বছর পর মুন্সীগঞ্জ-গজারিয়া নৌপথে ফেরি চালু হওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে দক্ষিণবঙ্গের ২১টি জেলার ৬০ কিলোমিটার দূরত্ব কমেছে। গজারিয়ায় ক্রমবর্ধমান অর্থনৈতিক কর্মকা-, বাস্তবায়নাধীন শিল্পপার্ক, গার্মেন্টস ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের বিষয়গুলো বিবেচনায় এনে ফেরি সার্ভিস চালু করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com