শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দৈনিক খবরপত্রের স্টাফ রিপোর্টার বাবুল আক্তারের মুক্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক খবরপত্রের নিজস্ব প্রতিবেদক (স্টাফ রিপোর্টার) বাবুল আক্তার শান্তকে গ্রেফতারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নূরুল আমিন রোকন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।
গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন,‘গত ৭ ই ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রথমে পুলিশের হাতে লাঞ্ছিত এবং গ্রেফতার হয়ে তিনি কারাগরে আটক আছেন। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। পেশাগত দায়িত্ব পালনে তার ব্যবহৃত মোটর সাইকেলটিও নয়া পল্টনে বিএনপি অফিসের সামনে পার্কিং করাছিল। সেটি এখন কোথায় কিভাবে আছে তিনি এবং তার পরিবার জানেন না। তার গাড়িটি হলো- ঢাকা মেট্টো হ-০২২-১১৮৬। প্রতি এমন অমানবিক আচরণে তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে এ ধরনের বাধা এবং গ্রেফতারের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com